উপজেলা ডিজিটাল মেলা

গত ১৬ ই এপ্রিল শেষ হল দুই দিন ব্যাপি উপজেলা ডিজিটাল মেলা । মেলায় উপজেলার বিভিন্ন স্কুল , কলেজ , মাদ্রাসা সহ ২৭ স্টল বসে তাদের পসরা নিয়ে । প্রতিদিন সকালে বিভিন্ন আই টি বিষয়ক সেমিনার হয় এতে উপস্থিত ছিলেন জেলার গন্য মান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক জনপ্রতিনিধি গন । বিকেলে অনুষ্ঠিত হয় স্কুল ও কলেজ পর্যায়ে আই টি বিষয়ক কুইজ প্রতিযোগীতা । সন্ধ্যায় বসে বিভিন্ন পেশাজীবি মানুয়ের মিলন মেলা । আর নাচ, গান , নাটক উপস্থাপনার মধ্য দিয়ে শেয় হয় দিনের কার্যক্রম । এই মেলায় সার্বিক পরিচলনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, তার পৃষ্টপোষকতায় দুগাপুরবাসী প্রথম কোন সফল ডিজিটাল মেলার স্বাদ পায় ।

No comments:
Post a Comment